দেশজুড়ে

৫ দফা দাবী আদায়ে নবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল

  admin ২৭ সেপ্টেম্বর ২০২৫ , ৬:২৫ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

এম সাজেদুল ইসলাম সাগর : দিনাজপুরের নবাবগঞ্জে ৫ দফা দাবি আদায়ের লক্ষে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় নবাবগঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগো উপজেলা একাত্তর চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বোর হয়।মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি পাইলট হাইস্কুলের সামনে সমাবেশে মিলিত হয়।

উপজেলা জামায়াতের আমির অধ্যাপক নজরুল ইসলাম এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও দিনাজপুর ৬ সংসদীয় আসনের প্রার্থী আনোয়ারুল ইসলাম। সমাবেশে উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল ইসলাম,সহকারী সেক্রেটারি জাকির হোসেন,কর্ম পরিষদ সদস্য আব্দুর রহিম,যুব বিভাগের সভাপতি সেলিম রেজা প্রমূখ।

আগামী ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ ৫ দফা দাবিতে জামায়াতের পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা দাবীকৃত ৫ দফা তুলো ধরেন।জামায়াতের দাবিগুলো হলো-জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা,আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ,সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচনের লক্ষে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা,ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন,গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

আরও খবর:

Sponsered content