বিনোদন

সাহসী দৃশ্যে অভিনয় করে সমালোচনার মুখে যে ৫ বলিউড তারকা

  admin ১ অক্টোবর ২০২৫ , ১০:০৪ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

বর্তমান চলচ্চিত্র জগতে বৈচিত্র্যময় গল্প বলার প্রতি গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেলেও সোশ্যাল মিডিয়ায় অনেক অভিনেতা-অভিনেত্রী এখনো ব্যক্তিগত আক্রমণের শিকার হচ্ছেন। বিশেষ করে নারী অভিনেত্রীদের প্রতি বিদ্বেষমূলক মন্তব্য ও কটাক্ষের মাত্রা অনেক বেশি। নিচে এমন পাঁচজন বলিউড তারকার কথা তুলে ধরা হলো, যারা সাহসী চরিত্রে অভিনয় করে নিন্দার মুখোমুখি হয়েছেন।

তৃপ্তি দিমরি

‘পোস্টার বয়েজ’ সিনেমা দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করা তৃপ্তি দিমরি ধীরে ধীরে নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন। ‘বুলবুল’ এবং ‘কালা’-তে প্রশংসিত হওয়ার পর ‘অ্যানিম্যাল’ ছবিতে রণবীর কাপুরের বিপরীতে সাহসী চরিত্রে অভিনয় করে তিনি বিতর্কের মুখে পড়েন। এই সিনেমার বেশ কিছু অন্তরঙ্গ দৃশ্য সোশ্যাল মিডিয়ায় চর্চার বিষয় হয়ে ওঠে। কেউ কেউ তাকে ‘ন্যাশনাল ক্রাশ’ বলে অভিহিত করলেও, অনেকেই তাঁর চরিত্র নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি।

সম্প্রতি ‘ব্যাড নিউজ’ ছবিতে ভিকি কৌশলের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ দৃশ্য ও ‘জানাম’ গানে রোম্যান্টিক কেমিস্ট্রি নিয়েও সমালোচনা হয়েছে। ট্রোলের শিকার হয়ে কেউ কেউ তাঁকে ‘সফট প*র্ণ গার্ল’ বলেও আক্রমণ করেছে।

দীপিকা পাড়ুকোন

‘গেহরাইয়াঁ’ সিনেমায় সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে সাহসী দৃশ্যে অভিনয় করে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার শিকার হন দীপিকা পাড়ুকোন। অনেকে প্রশ্ন তোলেন, রণবীর সিং কি এই দৃশ্যগুলো মেনে নিয়েছেন?

এক সাক্ষাৎকারে দীপিকা বলেন, আমি রণবীরের কাছ থেকে অনুমতি নিইনি কারণ এটা করা উচিতও নয়। এটা হাস্যকর প্রশ্ন। তিনি আরও বলেন, রণবীর তাঁর সাহসী অভিনয়ে গর্বিত।
ইমরান হাশমি

পুরুষ অভিনেতাদের মধ্যে ইমরান হাশমিও সমালোচনার বাইরে ছিলেন না। একসময় ‘সিরিয়াল কিসার’ হিসেবে পরিচিত ইমরান বলেছিলেন, একটা সময়ে একটা ইমেজ গেঁথে যায়, যেটা সহজে ছাড়ে না।

তিনি বলেন, ট্রোলিং একটা বাস্তবতা কিন্তু সেটাকে বেশি গুরুত্ব না দেওয়াই ভালো।

মল্লিকা শেরাওয়াত

‘মার্ডার’ সিনেমায় ইমরান হাশমির সঙ্গে সাহসী দৃশ্য করে রাতারাতি খ্যাতি পেলেও মল্লিকা শেরাওয়াত সমানভাবে কটাক্ষেরও শিকার হন। তাঁর ‘খ্বাহিশ’ সিনেমায় ১৭টি চুমুর দৃশ্য ছিল, যা নিয়েও তিনি নিন্দিত হন।

এক সাক্ষাৎকারে মল্লিকা বলেন, পিতৃতান্ত্রিক সমাজে সবসময় নারীকে দোষারোপ করা হয়। পুরুষরা সহজেই পার পেয়ে যায় কিন্তু নারীদের নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলা হয়।

 

আরও খবর:

Sponsered content