অপরাধ

ব্রাহ্মণবাড়িয়ার নাছিরনগরে সংঘর্ষে আহত অর্ধশতাধিক

  admin ১৭ মার্চ ২০২৬ , ৭:০৮ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার নাছিরনগর উপজেলায় বাড়িতে হামলাকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে এক যুবলীগ নেতার অনুসারীদের সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার নাছিরনগর উপজেলার দক্ষিণ গোলনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে। ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত দফায় দফায় চলা এ সংঘর্ষে প্রায় ৫০০ জনের বেশি লোক অংশ নেয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়রা জানান, যুবলীগের এক নেতা রহিম তার দলবল নিয়ে ফরহাদ নামের এক ব্যক্তির বাড়িতে হামলা চালাতে গেলে স্থানীয়রা বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এক পর্যায়ে রহিম ও তার অনুসারীরা স্থানীয়দের ওপর হামলা চালালে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এতে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া, যা দ্রুতই ব্যাপক সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হন। আহতদের নাছিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ওই যুবলীগ নেতা এলাকায় এসে বিভিন্ন বাড়িঘরে হামলা চালাচ্ছেন। ফরহাদের বাড়িতে হামলার ঘটনাকে কেন্দ্র করেই এ সংঘর্ষের সূত্রপাত বলে তারা দাবি করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর:

Sponsered content