খেলাধুলা

বাংলাদেশ দলে সাকিব আর কখনও খেলতে পারবেন না: ক্রীড়া উপদেষ্টা

  admin ৩০ সেপ্টেম্বর ২০২৫ , ৮:১৪ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

স্পোর্টসস্পোর্টস ডেস্ক : দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছে ক্রিকেটার সাকিব আল হাসান। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও হত্যা মামলার আসামী হওয়ায় দেশে ফিরতে পারছেন না তিনি। বেশ কয়েকবার দলে ফেরার গুঞ্জন তৈরি হলে তা বাস্তবে রূপ নিতে পারেনি। এর মাঝেই ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া পরিষ্কার জানিয়ে দিয়েছেন, সাকিবকে আর বাংলাদেশের হয়ে খেলতে দেওয়া হবে না।

সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে নিজের এমন কঠোর অবস্থানের কথা জানান ক্রীড়া উপদেষ্টা।

আসিফ মাহমুদ বলেন, তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়া যাবে না। বাংলাদেশের জার্সির পরিচয় বহন করতে দেওয়া, এটা আমার পক্ষে কোনোভাবেই সুযোগ করে দেওয়া সম্ভব না। ইতিপূর্বে এটা আমি বিসিবিকে না বললেও এখন আমার বোর্ডের প্রতি স্পষ্ট নির্দেশনা থাকবে, সাকিব আল হাসান আর কখনও বাংলাদেশ দলে খেলতে পারবেন না।

কেন এমন সিদ্ধান্ত? সেটাও ব্যাখ্যা করেছেন আসিফ মাহমুদ। তার ভাষ্য, যতবার তিনি (সাকিব) দেশে আসার জন্য চেয়েছেন, খেলার জন্য চেয়েছেন, বলেছেন-‘আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছে। আমি রাজনীতির সঙ্গে জড়িত না। আমি শুধু এমপি ইলেকশনটা করেছি এলাকার মানুষের জন্য কাজ করতে চেয়েছি।

তিনি বলেন, আসল সত্যটা তো হচ্ছে, তিনি আসলে আওয়ামী রাজনীতির সঙ্গে আষ্টেপৃষ্ঠেভাবে জড়িত, যার প্রমাণ আমরা পেলাম।

মূলত, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক এমপি সাকিব আল হাসান। এরপর থেকেই সমালোচনায় ভাসছেন তিনি।

গত রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ শুভেচ্ছা জানান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাকিব হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘শুভ জন্মদিন আপা।’ হাসিনার সঙ্গে নিজের একটি ছবি দিয়েছেন সাকিব।

সাকিবের পোস্টের কিছুক্ষণ পর ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ একটি পোস্ট করেন ফেসবুকে যা সাড়া ফেলে সকলের মাঝে।  তিনি লিখেছেন, একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। বাট আই ওয়াজ রাইট। এন্ড অব দ্য ডিসকাশন। আসিফের এই পোস্টের কমেন্ট সেকশনে মন্তব্যকারীরা সাকিবের প্রতি ক্ষোভ জানিয়েছে।

আসিফ মাহমুদের এই পোস্টের পর তার পাল্টা জবাবে আরেকটি পোস্ট করেছেন সাকিব। ফেসবুকে সাকিব লিখেছেন, যাক শেষমেষ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার  জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না!

স্ট্যাটাসটা সাকিব শেষ করেছেন এই কথা লিখে, ফিরব হয়তো কোনো দিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ।

এরপরই সাকিবের পোস্টের জবাব দিতে মুখ খুললেন আসিফ মাহমুদ। গত সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে খেলতে দেশে আসতে চেয়েছিলেন সাকিব। সে সময় সরকারের পক্ষ থেকে গ্রিন সিগনাল পেয়ে দুবাই পর্যন্ত আসলেও দেশে ফেরা হয়নি তার। সেই সময়ের কিছু ঘটনার কথায় পোস্টে উল্লেখ করেছেন ক্রীড়া উপদেষ্টা।

আরও খবর:

Sponsered content