admin ৯ ডিসেম্বর ২০২৫ , ১১:১৪ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
এম সাজেদুল ইসলাম সাগর : দিনাজপুরের নবাবগঞ্জে জাতীয় রোকেয়া দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা ও অদম্য নারীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে নারীর শিক্ষা,অধিকার ও সামাজিক অগ্রগতিতে বেগম রোকেয়ার অবদান তুলে ধরা হয়।
এসময় বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ৫ জন নারীকে জয়িতা পুরস্কার প্রদান করা হয়।











