বিনোদন

ভিড়ের মধ্যে পোশাক নিয়ে হেনস্তার শিকার অভিনেত্রী

  admin ২১ ডিসেম্বর ২০২৫ , ২:১৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

হায়দরাবাদের লুলু মলে সম্প্রতি আয়োজিত হয়েছিল দক্ষিণী সুপারস্টার প্রভাস অভিনীত নতুন ছবি ‘রাজা সাব’-এর গানের লঞ্চিং অনুষ্ঠান। তবে আনন্দঘন এই মুহূর্তটি দ্রুত ভয়ংকর পরিস্থিতিতে পরিণত হয়, যখন ছবির অন্যতম প্রধান অভিনেত্রী নিধি আগারওয়াল শারীরিক হেনস্তার শিকার হন।

ভিডিও ফুটেজে দেখা যায়, অনুষ্ঠান শেষে বেরোনোর সময় ভক্তরা অভিনেত্রী নিধি আগারওয়ালকে ঘিরে ধরেন। সেলফি তোলার জন্য ভক্তদের একের পর এক অস্থির ও অস্বাভাবিক আচরণের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। নিরাপত্তার অভাবে দেহরক্ষীরা কোনোরকমে তাকে গাড়ির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, তবে ভিড়ের ধাক্কায় নিধি অবশেষে একেবারে অস্বস্তিকর অবস্থায় পড়েন

ভিডিওতে আরও দেখা যায়, অভিনেত্রীকে তার পোশাক ঠিক করতে ওড়না শক্ত করে ধরে রাখতে হচ্ছিল এবং গাড়িতে ওঠার পর তার মুখে ভীতির ছাপ স্পষ্ট ছিল। একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন নিধি, যা নেটিজেনদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করেছে।

অনুষ্ঠানে বিপুল সংখ্যক জনসমাগম থাকলেও, নিরাপত্তা ব্যবস্থা ছিল অত্যন্ত দুর্বল। আয়োজকদের বিরুদ্ধে কঠোর সমালোচনা উঠেছে, কারণ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত না করেই এত বড় আয়োজন করা হয়েছিল। অনেক নেটিজেন মন্তব্য করেছেন, এটি অত্যন্ত জঘন্য আচরণ! কেন তাকে যথাযথ নিরাপত্তা দেওয়া হয়নি?  অপর এক মন্তব্যে বলা হয়, পোশাকের বড়সড় বিপর্যয় ঘটতে পারত। নিরাপত্তা নিশ্চিত না করে কেন এত বড় আয়োজন করা হয়?

এই ঘটনার পর, পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করেছে এবং বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।

এদিকে, হরর-কমেডি ঘরানার ছবি ‘রাজা সাব’। পরিচালনা করেছেন মারুতি। ছবিতে প্রভাসের বিপরীতে অভিনয় করেছেন মালবিকা মোহনন ও নিধি আগারওয়াল। ছবিটি ২০২৬ সালের ৯ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

আরও খবর:

Sponsered content