অর্থনীতি

দক্ষিণ বনশ্রীতে ইল্লিয়ীনের ফ্ল্যাগশিপ স্টোরের ‘গ্র্যান্ড ওপেনিং’ উৎসব, ক্রেতাদের ব্যাপক সাড়া

  admin ১৬ মার্চ ২০২৬ , ৭:৪৩ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক : ফ্যাশন সচেতন ও রুচিশীল ক্রেতাদের উপস্থিতিতে রাজধানীর দক্ষিণ বনশ্রীতে শুরু হয়েছে দেশের শীর্ষস্থানীয় লাক্সারি লাইফস্টাইল ব্র্যান্ড ইল্লিয়ীনের ফ্ল্যাগশিপ স্টোরের ‘গ্র্যান্ড ওপেনিং’ উৎসব। গত ১৩ মার্চ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়া এই আয়োজন চলবে আগামী ১৭ মার্চ পর্যন্ত। আয়োজন ঘিরে নতুন এই সুবিশাল স্টোরে ক্রেতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই ‘গ্র্যান্ড ওপেনিং’ উৎসবের মূল লক্ষ্য আধুনিক ও রুচিশীল ক্রেতাদের সামনে একটি অনন্য ও লাক্সারি রিটেইল অভিজ্ঞতা তুলে ধরা। একটি ফ্ল্যাগশিপ স্টোর হিসেবে এটি শুধু কেনাকাটার জায়গা নয়; বরং রুচিশীল ক্রেতাদের জন্য শৈল্পিক ও স্বাচ্ছন্দ্যময় অভিজ্ঞতার কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে। আধুনিক নকশা ও পরিমিত আভিজাত্যের সমন্বয়ে সাজানো স্টোরটিতে আগত দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে বিভিন্ন বিশেষ ইন-স্টোর সারপ্রাইজ।

উৎসব উপলক্ষে শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখদের উপস্থিতি দেখা গেছে। বিশেষ করে ব্র্যান্ডটির মেন্সওয়্যার, উইমেন্সওয়্যার, কিডসওয়্যার, ফুটওয়্যার, ফ্র্যাগরান্স ও অ্যাকসেসরিজ কালেকশন দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করছে। প্রতিটি বিভাগ এমনভাবে সাজানো হয়েছে যাতে ক্রেতারা স্বাচ্ছন্দ্যে তাদের পছন্দের পণ্য ঘুরে দেখতে পারেন।

এ বিষয়ে ইল্লিয়ীনের সেলস অপারেশনস ম্যানেজার শাহিন আলম বলেন, “বনশ্রী এলাকার ক্রেতাদের কাছ থেকে আমরা যে অভাবনীয় সাড়া পাচ্ছি, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। ক্রেতাদের জন্য আভিজাত্য ও আন্তর্জাতিক মানের রিটেইল কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। এই গ্র্যান্ড ওপেনিং উৎসবের মাধ্যমে আমরা ফ্যাশনপ্রেমীদের সঙ্গে আরও নিবিড়ভাবে সংযুক্ত হতে পেরেছি।

আয়োজকরা জানান, আগামী ১৭ মার্চ পর্যন্ত প্রতিদিন নির্ধারিত সময়সূচি অনুযায়ী এই বিশেষ উৎসব সবার জন্য উন্মুক্ত থাকবে। এরপর থেকে নিয়মিত সময়সূচি অনুযায়ী সেবা প্রদান করবে স্টোরটি। সংশ্লিষ্টদের মতে, দক্ষিণ বনশ্রীতে এই ফ্ল্যাগশিপ স্টোরের উদ্বোধন ইল্লিয়ীনের পথচলায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।

আরও খবর:

Sponsered content