আইন-আদালত

মান্দায় মৎস্য সম্পদ রক্ষায় শিব নদীতে অভিযান, ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

  admin ২৯ আগস্ট ২০২৫ , ১১:২৫ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

মাহবুবুজ্জামান সেতু : নওগাঁর মান্দায় শিব নদীতে মৎস্য সম্পদ রক্ষায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত ঠাকুরমান্দা ব্রিজ থেকে চৌবাড়িয়া হাট পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।

অভিযানটি পরিচালনা করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দিপঙ্কর পাল।

অভিযানে নিষিদ্ধ ঘোষিত ২১টি চায়না দুয়ারী জাল এবং আনুমানিক ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জালগুলো ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
এ বিষয়ে ইউএনও আখতার জাহান সাথী বলেন, “নদীতে অবাধে মাছ শিকার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মৎস্য সম্পদ রক্ষায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, অবাধে মাছ নিধন রোধে জনসচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি কঠোর আইনগত ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে।

আরও খবর:

Sponsered content