খিলগাঁও থানা পুলিশের অভিযান, নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সম্পাদক গ্রেফতার
রাজধানীর খিলগাঁও থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সম্পাদক তানভীর আহমেদ রাকিব (৪৬)-কে গ্রেফতার করেছে খিলগাঁও থানা পুলিশ।
খিলগাঁও থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৩১ অক্টোবর) রাত আনুমানিক ১১:৪৫ ঘটিকায় খিলগাঁও থানাধীন দক্ষিণ গোড়ান এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
