বিনোদন

সালমান শাহ হত্যার বিচার চেয়ে ভক্তের গান

  admin ৬ সেপ্টেম্বর ২০২৫ , ৭:১৫ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

ঢালিউডের জনপ্রিয় নায়কদের মধ্যে এখনো তাকে সহজে আলাদা করা যায়। যার অভিনয় ও স্টাইলে এখনও মুগ্ধ বর্তমান প্রজন্মের দর্শকেরা। ক্যারিয়ারের সময়সীমা মাত্র চার বছর, আর তাতেই হয়েছিলেন খ্যাতিমান। বলছি ঢাকাই সিনেমার ক্ষনজন্মা নক্ষত্র সালমান শাহের কথা।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সবাইকে বিস্মিত করে না ফেরার দেশে চলে যান নায়ক সালমান শাহ। মৃত্যুর এত বছর পরও দর্শক হৃদয়ে আজও বেঁচে আছেন ঢালিউডের হার্টথ্রব নায়ক সালমান শাহ।

সালমান শাহের চলে যাওয়ার  এই দিনে জানা গেল একটি বিশেষ গানের খবর।যেটা সালমানকে নিয়ে বানিয়েছে তারই এক ভক্ত। গানটি আসবে সালমানের জন্মদিন অর্থাৎ ১৯ সেপ্টেম্বর।

সুকমল শর্মার নিজের লেখা-সুরের গানটির নাম ‘বিচার চাই’। সুকমল বলেন, আমি সালমান শাহকে অনেক পছন্দ করি ও তাঁর হত্যার ন্যায়বিচার চাই।
সে জন্যই আমার কথাগুলো এ গানের মাধ্যমে বলতে চেয়েছি।

অভিনেতার জন্মদিনে টিম সালমান শাহ ইউটিউব চ্যানেলে গানটি উন্মুক্ত করা হবে।

আরও খবর:

Sponsered content