Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • বরিশাল
    • সিলেট
    • রাজশাহী
    • রংপুর
    • খুলনা
    • ময়মনসিংহ
  • খেলা
  • বিনোদন
  • ধর্ম
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন-আদালত
  • ক্যাম্পাস
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • বরিশাল
    • সিলেট
    • রাজশাহী
    • রংপুর
    • খুলনা
    • ময়মনসিংহ
  • খেলা
  • বিনোদন
  • ধর্ম
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন-আদালত
  • ক্যাম্পাস
Close

Search

  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
Subscribe
জাতীয়সারাদেশ

ঢাকাসহ ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন

By admin
November 25, 2026 1 Min Read
0

ঢাকাসহ ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ দেশের আট জেলায় ১০৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এ ছাড়া আরও চার প্লাটুন বিজিবি সদস্য প্রস্তুত রাখা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বিজিবি সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

বিজিবির তথ্য অনুযায়ী, ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জে ছয় প্লাটুন, গাজীপুরে ১৮ প্লাটুন, ময়মনসিংহের ভালুকায় দুই প্লাটুন, গোপালগঞ্জে ৫৬ প্লাটুন, চট্টগ্রামে তিন প্লাটুন এবং কক্সবাজারে এক প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মোতায়েন করা বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি বিশৃঙ্খলা, সহিংসতা ও জননিরাপত্তার জন্য হুমকি এমন কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করছেন বিজিবি সদস্যরা।

মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি করা হচ্ছে। এ কাজে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরাসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজিবি জানিয়েছে, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায়ও পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন সদস্যরা। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

Author

admin

Follow Me
Other Articles
Previous

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা

Next

বাংলাদেশসহ ১৬ অংশীদারের ওপর নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • নিয়মিত তাহাজ্জুদ পড়লে যে ৪ উপকার
  • হাম উপসর্গে আরও ৯ মৃত্যু
  • বাংলাদেশসহ ১৬ অংশীদারের ওপর নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
  • ঢাকাসহ ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন
  • পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা

Recent Comments

No comments to show.

Archives

  • November 2026
  • October 2026

Categories

  • Activators
  • Lan
  • Pack
  • Repackers
  • Series
  • Spoofers
  • Spoofs
  • TS
  • অপরাধ
  • অর্থনীতি
  • আইন-আদালত
  • আন্তর্জাতিক
  • ক্যাম্পাস
  • খুলনা
  • খেলা
  • গণমাধ্যম
  • চট্টগ্রাম
  • চাকরি
  • জাতীয়
  • ঢাকা
  • তথ্যপ্রযুক্তি
  • ধর্ম
  • প্রবাস
  • বরিশাল
  • বিনোদন
  • ময়মনসিংহ
  • রংপুর
  • রাজনীতি
  • রাজশাহী
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সারাদেশ
  • সিলেট
  • স্বাস্থ্য

Recent Posts

  • নিয়মিত তাহাজ্জুদ পড়লে যে ৪ উপকার
    by admin
    November 25, 2026
  • নওগাঁর মান্দায় অবৈধভাবে মাটি উত্তোলন, এক লাখ টাকা জরিমানা
    by admin
    October 14, 2026
  • গাজীপুরে ওষুধ কারখানার আগুন ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
    by admin
    October 14, 2026
  • মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
    by admin
    October 14, 2026

Search...

Latest Posts

  • হারিয়ে যাওয়া ফোনের তথ্য সুরক্ষায় জরুরি পদক্ষেপ
    রাস্তাঘাটে বের হলে এখন অনেকেরই একটি বড় শঙ্কা থাকে— ফোনটি… Read more: হারিয়ে যাওয়া ফোনের তথ্য সুরক্ষায় জরুরি পদক্ষেপ
  • হাম উপসর্গে আরও ৯ মৃত্যু
    সারাদেশে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে।… Read more: হাম উপসর্গে আরও ৯ মৃত্যু
  • সৌদি আরবে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা
    সৌদি আরবের রাজধানী রিয়াদে হুথি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র… Read more: সৌদি আরবে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা

Pages

  • About
  • Contact
  • Stories
  • Typography
  • Terms and conditions

Contact

Phone

01915884881

01675789760

Email

janataralo@gmail.com

info@janataralo.com

Location

Address - 7-A, Block-2-C, Extended Pallabi, Dhaka-1216

সম্পাদক ও প্রকাশক: প্রান্ত পারভেজ তালুকদার (মো. পারভেজ)

ব্যবস্থাপনা সম্পাদক: আরিফা আক্তার জান্নাতি

  • Facebook
  • X
  • Instagram
  • LinkedIn
Copyright 2026 — . All rights reserved. Blogsy WordPress Theme