অপরাধঅর্থনীতিআইন-আদালতআন্তর্জাতিকক্যাম্পাসখুলনাখেলাগণমাধ্যমচট্টগ্রামচাকরিজাতীয়ঢাকাতথ্যপ্রযুক্তিধর্মপ্রবাসবরিশালবিনোদনময়মনসিংহরংপুররাজনীতিরাজশাহীলাইফস্টাইলশিক্ষাসারাদেশসিলেটস্বাস্থ্য

আন্তর্জাতিক সম্মেলনে ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশের ওয়াকআউট

আজারবাইজানের রাজধানী বাকুতে আয়োজিত কনফারেন্স অন ইন্টারঅ্যাকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজারস ইন এশিয়ার (সিআইসিএ) সপ্তম শীর্ষ সম্মেলনে ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় সম্মেলন কক্ষ ত্যাগ (ওয়াকআউট) করেছে বাংলাদেশের প্রতিনিধি দল। আজারবাইজান থেকে প্রাপ্ত তথ্যের বরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় ওয়াকআউট করেছেন যেসব দেশের নেতাজাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় ওয়াকআউট করেছেন যেসব দেশের নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীরের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দল সম্মেলনে অংশগ্রহণ করে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আজারবাইজানের বাকুতে চলমান সিআইসিএ-র সপ্তম শীর্ষ সম্মেলনে ইসরায়েলি প্রেসিডেন্ট বক্তব্য দেওয়া শুরু করতেই প্রতিবাদস্বরূপ বাংলাদেশ প্রতিনিধি দল হল রুম থেকে বের হয়ে যায়। এ সময় বাংলাদেশের পাশাপাশি একযোগে প্রতিবাদ জানিয়ে সম্মেলনটিতে অংশগ্রহণকারী আরও কয়েকটি দেশের প্রতিনিধি দলও ওয়াকআউট করে।

উল্লেখ্য, এশিয়াজুড়ে আঞ্চলিক সহযোগিতা, নিরাপত্তা ও পারস্পরিক আস্থা বৃদ্ধিতে সদস্যদেশগুলোর শীর্ষ নেতা ও জ্যেষ্ঠ প্রতিনিধিদের অংশগ্রহণে আজারবাইজানের রাজধানী বাকুতে সপ্তম সিআইসিএ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *