পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের স্বীকারোক্তি দিয়ে ফেসবুকে পোস্ট, রাজীব দাস আটক
মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের স্বীকারোক্তি দিয়ে ফেসবুকে পোস্ট করা রাজিব চন্দ্র দাসকে আটক করেছে পুলিশ।
উত্তরা পশ্চিম থানায় ওসি খালিদ মনসুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার (১ নভেম্বর) রাতে তাকে রাজধানীর উত্তরার ৯ নম্বর সেক্টরের প্যারাগন মাঠ এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়।
সম্প্রতি পোশাকশ্রমিকদের আন্দোলন চলাকালে মিরপুর ১১ নম্বরে মেট্রোরেল স্টেশনের নিচে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে স্বীকারোক্তিমূলক পোস্ট দেন রাজিব। ওই পোস্টের সূত্র ধরে তাকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
