বাংলাদেশে অপোর ট্রিপল ২০০ মেগাপিক্সেল ক্যামেরার ফোনের যাত্রা শুরু, দাম ২ লাখ ৫৯ হাজার ৯৯৯ টাকা
বিশ্বের প্রথম ট্রিপল ২০০ মেগাপিক্সেল হ্যাসেলব্লাড ক্যামেরা সিস্টেমযুক্ত স্মার্টফোন অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের ফার্স্ট সেল উদযাপন করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান অপো। বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর মতিঝিলে অবস্থিত অপোর ফ্ল্যাগশিপ স্টোরে আনুষ্ঠানিকভাবে এ বিক্রয় কার্যক্রম উদযাপন করা হয়।
অনুষ্ঠানে অপোর ঊর্ধ্বতন কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, ডিজিটাল ইনফ্লুয়েন্সার এবং নতুন স্মার্টফোনটির ক্রেতারা উপস্থিত ছিলেন।
নতুন এই স্মার্টফোনটির অন্যতম বিশেষত্ব হচ্ছে এর ট্রিপল ২০০ মেগাপিক্সেল হ্যাসেলব্লাড ক্যামেরা। এতে মেইন, আল্ট্রা-ওয়াইড ও টেলিফটো—তিনটি ক্যামেরাতেই ২০০ মেগাপিক্সেল সেন্সর ব্যবহার করা হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, উন্নত ইমেজিং প্রযুক্তির মাধ্যমে দূরের দৃশ্য, বিস্তৃত ল্যান্ডস্কেপ থেকে শুরু করে দৈনন্দিন মুহূর্তের ছবিও আরও নিখুঁতভাবে ধারণ করা সম্ভব হবে।
ক্যামেরার পাশাপাশি পারফরম্যান্সেও উন্নত প্রযুক্তি যুক্ত করেছে প্রতিষ্ঠানটি। স্মার্টফোনটিতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৬০০ প্রো প্রসেসর, ১৬ জিবি র্যাম, ৫১২ জিবি স্টোরেজ এবং ৬ দশমিক ৭৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। দীর্ঘসময় ব্যবহারের জন্য এতে দেওয়া হয়েছে ৮ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। দ্রুত চার্জিংয়ের জন্য রয়েছে ৮০ ওয়াট সুপারভুক ওয়্যার্ড ও ৫০ ওয়াট এয়ারভুক ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি।

ফার্স্ট সেল অনুষ্ঠানে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের জেনারেল ম্যানেজার ডেমন ইয়াং বলেন, বাংলাদেশে ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের ফার্স্ট সেল উদযাপন অপোর জন্য বিশেষ একটি মুহূর্ত। বিশ্বের প্রথম ট্রিপল ২০০ মেগাপিক্সেল হ্যাসেলব্লাড ক্যামেরা সিস্টেম এবং ‘ট্রু টু আইজ’ প্রযুক্তির মাধ্যমে গ্রাহকদের জন্য মোবাইল ফটোগ্রাফিতে নতুন অভিজ্ঞতা নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি।
তিনি আরও বলেন, অপো এখন শুধু স্মার্টফোন নয়, ট্যাবলেট, ইয়ারবাড ও স্মার্টওয়াচসহ বিভিন্ন স্মার্ট ডিভাইসের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রযুক্তি ইকোসিস্টেম গড়ে তুলছে।
বাংলাদেশের বাজারে ভবিষ্যতে আরও উন্নত ফ্ল্যাগশিপ স্মার্টফোন ও উদ্ভাবনী আইওটি পণ্য নিয়ে আসার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
তিনি আরও বলেন, অপো এখন শুধু স্মার্টফোন নয়, ট্যাবলেট, ইয়ারবাড ও স্মার্টওয়াচসহ বিভিন্ন স্মার্ট ডিভাইসের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রযুক্তি ইকোসিস্টেম গড়ে তুলছে। বাংলাদেশের বাজারে ভবিষ্যতে আরও উন্নত ফ্ল্যাগশিপ স্মার্টফোন ও উদ্ভাবনী আইওটি পণ্য নিয়ে আসার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
অপো জানিয়েছে, ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের ১৬ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ সংস্করণটির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৯৯৯ টাকা। লুনা হোয়াইট ও টাইটানিয়াম গ্রে—দুটি রঙে পাওয়া যাচ্ছে স্মার্টফোনটি। রাজধানীর মতিঝিলে অপোর ফ্ল্যাগশিপ স্টোরসহ দেশের বিভিন্ন অনুমোদিত বিক্রয়কেন্দ্রে ফোনটি পাওয়া যাচ্ছে।
প্রিমিয়াম স্মার্টফোনের বাজারে নতুন এই ডিভাইসের মাধ্যমে উন্নত ক্যামেরা প্রযুক্তি ও স্মার্ট ডিভাইসের সমন্বিত ব্যবহারের অভিজ্ঞতা তুলে ধরতে চায় অপো।